রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তার্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, উপ প্রকৌশলী আল আমিন, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি বা দেশ উন্নতি সাধন করতে পারেনা। যে জাতি যত উন্নত সে জাতি তত শিক্ষিত। তাই শিক্ষা ক্ষেত্রে দেশকে এগিয়ে নেয়ার জন্য ও নিরক্ষরমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে টিএলএম কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং জনমানুষের সুবিধার জন্য স্বল্পমূল্যে মোবাইল ফোন তুলে দিয়ে ছিলেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিদদের ভূমিকার গুরুত্বারোপ করেন। নতুন উদ্যমে স্বাক্ষর জ্ঞানহীনদের উদ্বুদ্ধ করতে গ্রামগঞ্জে এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে।