গফরগাঁওয়ে হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ঢাকা বিভাগের অবসরপ্রাপ্ত এডিজি মোস্তফা কামাল ফাত্তাহ’র ইন্তেকাল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের (অতাবাড়ি) নিবাসী আলহাজ্ব মোস্তফা কামাল ফাত্তাহ (৫৯) গত বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ শহরের কৃষ্ণপুর আলিয়া মাদ্রাসা মোড় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে দুরারোগ্য আক্রান্ত ছিলেন। মোস্তফা কামাল ফাত্তাহ হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ঢাকা বিভাগের অবসরপ্রাপ্ত এডিজি ছিলেন।
মৃত্যুকালে তিনি মা, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুম্মা শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পূর্ব বক্তব্য রাখেন, মোঃ জসীম উদ্দিন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা, আহমেদ সাইফুস সালেহীন সফা, সাবেক চেয়ারম্যান, পাঁচবাগ ইউপি, আখতার হোসাইন, সাবেক প্রধান শিক্ষক, শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়, মাওলানা তাজুল ইসলাম, দুলাল উদ্দিন মেম্বার, মোঃ নাসির উদ্দীন মাষ্টার। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!