রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ভালুকা শাখার নিরন্তনাধীন ফাইভ এস এন্টারপ্রাইজ, পাগলা বাজার এজেন্ট আউটলেট আয়োজিত গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট শাখা মিলনায়তনে অনুষ্ঠিত গ্রাহক ও সুধী সমাবেশে সভাপতিত্ব সাবেক অতিরিক্ত আই জিপি এ,কে,এম মাহফুজুল হক।
এতে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ, ভালুকা শাখার ম্যানেজার শফিউল আলম, ইসলামি ব্যাংক, ভালুকা শাখার সিনিয়র অফিসার মোঃ পারভেজ,
পাগলা থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ, লংগাইর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন বিপ্লব, দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম, হাতেম তাই উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস,এম,ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুপার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ বিশিষ্ট ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালন করেন ইসলামি ব্যাংক বাংলাদেশ, পাগলা বাজার আউটলেট শাখার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।