গফরগাঁওয়ের লংগাইরে তথ্য আপার উঠান বৈঠক

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করে।
গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার লংগাইর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্যসেবা কর্মকর্তা নাজমা বেগম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন-লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা আইসিটি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা পাট কর্মকর্তা মোঃ ফজলুর রহমানসহ আরো অনেকেই প্রমূখ।
বক্তারা বলেন, আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘গফরগাঁও তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী পুরুষ সবাইকে এক সাথে কাজ করতে হবে।
আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে নারীদের এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন-নারী শিক্ষার হার বাড়ানো, তাদেরকে বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োগ করা, রাজনীতি ও ব্যবসায় নিযুক্ত হতে উৎসাহিত করা।
আজ প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা এগিয়ে যাচ্ছে। এ প্রান্তিক নারীরাও যাতে পিছিয়ে না থেকে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও বক্তারা বাল্যবিয়ে, মাদক, নারী নির্যাতনের উপর আলোচনা করেন।
পরে উপস্থিত নারীদের বাড়ী আঙ্গিনায় সবজি চাষাবাদের জন্য পরামর্শ দেওয়া হয়। এবং শতাধিক নারীর মধ্যে যাতায়তের সম্মানী দেওয়া হয়।
*******


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!