ভালুকায় প্রতিশ্রুতি ও প্রতিফলন নামে দুই কোচিং সেন্টারকে জমিরানা

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এইচএসসি পরীক্ষা চলাকালিন সময়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালানোর দায়ে  প্রতিশ্রæতি ও প্রতিফলন নামে দু’টি কোচিং সেন্টারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ভালুকা-গফরগাঁও সড়কের পাশে অবস্থিত ওই দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জানা যায়, এইচএসসি পরীক্ষা শুরুর পূর্বে পৌরএলাকার সর্বত্রই মাকিং করে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অনেই কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদলেতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভার ভালুকা-গফরগাঁও সড়কের পাশে অবস্থিত প্রতিশ্রæতি ও প্রতিফলন কোচিং সেন্টারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদলেতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার জানান, এইচএসসি পরীক্ষা চলাকালিন সময়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করার দায়ে দন্ডবিধি ১৮৬০ ধারায় দু’টি কোচিং সেন্টারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!