ভালুকায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে শাহবাজ ইসলাম সাফাদ (২) নামে এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপেজলার মেদুয়ারী ইউনিয়নের পুলেরঘাট এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপেজলার মেদুয়ারী ইউনিয়নের পুলেরঘাট এলাকার সাকিবুল ইসলাম শামিমের শিশুপুত্র শাহবাজ ইসলাম সাফাদ সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে যায়। এ সময় খোঁজ পেয়ে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার সাফাদকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আমানউল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!