গফরগাঁও থানার পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় ও সাজানো গাড়িতে তুলে বিদায় জানালেন ওসি

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আব্দুল মতিনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানালেন ওসি ফারুক আহম্মেদ।
গত সোমবার বিকেলে গফরগাঁও থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ওসি কার্যালয়ে বিদায় পুলিশ সদস্যের কর্মময় জীবনীর উপর এবং অবসরকালীন জীবনের সুস্থতা কামনা করে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি ফারুক আহম্মেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
আলোচনা শেষে বিদায় পুলিশ সদস্যকে ক্রেস্ট, জায়নামাজ, তজবিহ ও উপহার সামগ্রী দেওয়া হয় এবং কক্ষ থেকে বের হওয়ার সময় সহকর্মীরা পুষ্প বৃষ্টির মাধ্যমে শুভেচ্ছা জানান।
পরে ফুল দিয়ে সাজানো থানার গাড়িতে তুলে ওসি ফারুক আহম্মেদ নিজে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আব্দুল মতিনকে ত্রিশাল উপজেলার ধলা গ্রামের বাড়িতে দিয়ে আসেন।
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আব্দুল মতিন বলেন, ‘আমার ৪০ বছরের চাকরি জীবনে আজকের এই দিন ও মুহূর্তটি বিশেষ ভাবে মনে থাকবে। নিজেকে গর্বিত মনে হচ্ছে। সম্মানিত বোধ করছি।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘একদিন আমাদের সবাইকে চাকরি থেকে বিদায় নিতে হবে। সবসময়ই কামনা করি চাকুরি জীবনের বিদায়টা যেন সম্মানজনক হয়।
*******


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!