প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ২, ২০২৩ সময়ঃ ৭:০৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
নাশকতা, পুলিশের কাজে বাঁধা, সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির আহŸায়কসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই’শ থেকে আড়াইশ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার দুপুরে মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজল হোসেন বাদি হয়ে ওই মামলাটি করেন। এর আগে আটককৃত ৯ জনকে ওই মামলা আসামী দেখিয়ে শনিবার বিকেলে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার আসামিরা হলেন, উপজেলা বিএনপির আহŸায়ক ফখর উদ্দিন (৫৭), যুগ্ন আহŸায়ক মজিবুর রহমান (৪৫), উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য রহুল আমীন (৪৮), আব্দুর রহিম আকন্দ (৪৪), নুরুল হক (৫২) নাঈমুল করিম (৪১)ও আব্দুর রউফ (৪৫)। উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চেšধুরী (৪৫), সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান (৪৪), সাংগঠনিক সম্পাদক তাজমুল হক (৪৫), পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান (৪০), উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কায়সার আহম্মেদ কাজল (৩৮), উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ টুটুল (৩৫), পৌর শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম (৩৫), হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার ওরফে আমিনুল ইসলাম খান (৪০), উপজেলা শ্রমিক দলের সাবেক আহŸায়ক মনিরুজ্জামান মনির (৪৫), উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান (৩৫), সাধারণ সম্পাদক সুজন মিয়া (৩৫), উপজেলা ছাত্রদলের আহŸায়ক লুৎফর রহমান (২৫), সদস্য সচিব রিয়াদ পাঠান (৩০), পৌরছাত্রদলের আহŸায়ক মিয়াদ খান (৩১), সদস্য সচিব আদি শাকিল খান (২৬)।
গ্রেফতারকৃতরা হলেন, ভালুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (৪৫), কাঁইচান ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন (৫০), বিএনপি নেতা মোঃ রিয়াজ উদ্দিন (৫৩), ফরিদ আহাম্মেদ (৩৮), আক্তার হোসেন (৫৫) ছাত্রদল নেতা মোঃ ফাহাদ মিয়া (২২), রানা মিয়া (২৪), শাওন সরকার (২১) ও সাগর মিয়া (২৪)।
মামলা আরজি সূত্রে জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা নিয়ে ভালুকা ফুট ওভার ব্রিজের নিচে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে যান-বাহনে ভাংচুর চালায় উপজেলা বিএনপির আহŸায়ক ফখর উদ্দিনের নেতত্বে নেতাকর্মীরা। ওই সময় পুলিশ বাঁধা দিতে গেলে ইট পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতা-কর্মীরা। পরে পুলিশের ধাওয়া খেয়ে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রæত পালিয়ে যায় তারা।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু মোঠো ফোনে সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ ভাবে উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা শেষ করেন। মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতর করে পুলিশ। সরকার আবারও গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে একতরফা নির্বাচন করার পাঁ^য়তারা করছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এসে বিএনপির নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় আতংক সৃষ্টি করার জন্য পেট্রোল বোমা বিস্ফোরণ, ইট পাকটেল নিক্ষেপে যানবাহণ ভাঙচুর করে। এতে ছয়জন পুলিশ আহত হয়েছেন। তাদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গ্রেফতারকৃত নয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

