রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে ফাতেমা উরফে পান্না (২৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত জিল্লুর রহমান মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ফাতেমা উরফে পান্না মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী। শনিবার বিকেলে দিকে বাড়ির পাশে রান্না ঘরে কাজ করার সময় বিষাক্ত সাপে কামড় দেয়। পরে তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে জরুরী বিভাগের নিয়ে আসলে সাপে কাটার প্রতিষেদক ভ্যাকসিন ‘অ্যান্টিভেনম’ না থাকায় এবং রোগীর অবস্থা আশংকায় জনক হওয়াই কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করে। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতেই সে মারা যায়।
স্থানীয় গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম খোকন ঘটনায় নিশ্চিত করে বলেন, বেদনাদায়ক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।