গফরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরমছলন্দ গ্রামের কাচারীপাড়া এলাকায় নিজ পল্ট্রি ফার্ম পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে আশরাফুল ইসলাম রুবেল (৩৫) নামে এক যুবকের হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই এলাকার ফজলুল হক মাষ্টারের ছেলে।জানা যায়, বাড়ির পাশে নিজ পল্ট্রি মুরগির ফার্মে পরিস্কার পরিচ্ছনের কাজ করার সময় বিদ্যুতের লিকেজ তারের সাথে পানির স্পর্শ লাগলে ফার্মটি বিদ্যুতায়িত হয়ে গিয়ে আশরাফুল ইসলাম রুবেল বিদ্যুৎ পৃষ্ট হয়। খোঁজ পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ ঘটনাটি নিশ্চিত করেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *