গফরগাঁওয়ে সাপের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে মোঃ আরিয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মোঃ আরিয়ান উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের পাঁচাহার গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাদিন রাত সাড়ে ৮টায় দিকে নিজ বসত ঘরের শিশুটি মেঝেতে বসে খেলা করছিল। এসময় খাটের নিচে থাকা বিষাক্ত সাপ শিশুটিকে কামড় দেয়। পরে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে পরিবারের লোকজন সন্দেহ সৃষ্টি হয় সাপে কামড় দিয়েছে। রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক।
##

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *