রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে “২২ ব্যাচকে গলায় মালা, ২৩ ব্যাচকে কেন অবহেলা’ পরীক্ষার তারিখ পিছিয়ে দিন, নয়তো পূর্ণ নম্বর ৫০ করুন ” এই শ্লোগান নিয়ে মানববন্ধন করেছে এইচএসসি ২০২৩ ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ বোর্ড।
আজ সোমবার (৭ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় গফরগাঁও প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাফসান, রাতুল, সানুয়ার, জিসান ও সোয়াদ প্রমূখ।