গফরগাঁওয়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের প্রেস বিফ্রিং

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান (৪র্থ পর্যায়) কার্যক্রম উদ্বোধনের প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এই প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।

প্রেস বিফ্রিংকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, আগামী ৯ আগষ্ট, বুধবার সকালে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের ভার্চ্যুয়ালী মাধ্যমে সারাদেশের ন্যায় গফরগাঁও উপজেলার ৮৮ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করবে। ফলে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের
সংখ্যা দাঁড়াবে ৪২৩ টি। এর ফলে গফরগাঁও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন খন্দকার, কৃষি অফিসার মোঃ রকিব আল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আবদুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, প্রবীণ সাংবাদিক ফকির এ মতিন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *