রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।
রোববার (৩০ জুলাই) বিকেলে গফরগাঁও পৌর শহরের মধ্যবাজারস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উপজেলা যুবলীগের আহবায়ক এম. সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান সজিব, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সর্তক এবং ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।