প্রকাশিত হয়েছেঃ জুলাই ৩০, ২০২৩ সময়ঃ ৮:৩১ অপরাহ্ণ

Spread the love

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ওয়াইফাই সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেছুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার নারাঙ্গী চৌরাস্তা এলাকায়। নিহত মোখলেছুর রহমান উপজেলার উথুরা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারাঙ্গী চৌরাস্তায় স্থানীয় কফিল উদ্দিন মাষ্টারের নির্মানাধিন ভবনের ছাদের উপর দিয়ে ওয়াইফাইয়ের সংযোগের কাজ করছিলেন মোখলেছুর রহমান। এসময় অসাবধানতাবশত পাশের পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনের তারের জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে যায়। উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভালুকা মডেল থানার এসআই আলী রাজী জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে নিহত মোখলেছুর রহমানের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com