ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

শেয়ার করুন :

মো:জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার  সকাল ৮টা থেকে শুক্রবার  সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া ৩ জন। এরা হলেন,  তোহিদা, ৫০ বছর, ফুলপুর, ময়মনসিংহ । ফজলুল রহমান, ৫০ বছর, কেন্দুয়া, নেত্রকোনা। মমতাজ উদ্দিন, ৬৪ বছর  দেওয়ানগঞ্জ, জামালপুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে  চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে ৩ জন মারা যায়। যারা মারা গেছেন তারা হলেন- রহমত ইসলাম , ৩০  বছর, মাদারগঞ্জ, জামালপুর। মোছা. পারভীন, ৫০  বছর, ময়মনসিংহ । রহমত আলি, ৬৪ বছর, জামালপুর
ডা.মহিউদ্দিন খান  মুন আরও জানান, ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৬ জন। এর মধ্যে ১৫ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!