গফরগাঁওয়ে বাজুসের ৫৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও কেক কাটা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

গত সোমবার (১৭ জুলাই) বিকেলে দিকে বাজুস গফরগাঁও উপজেলা শাখার পক্ষ থেকে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে মধ্য বাজারে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।

গফরগাঁও উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা পরিতোষ বণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন গফরগাঁও উপজেলা শাখার উপদেষ্টা শ্রী শৈলেন্দ্র ভৌমিক, সহ-সভাপতি গণেশ বণিক, রণি গৌর, সাধারণ সম্পাদক শ্রী অনিল রায়, সদস্য জয় বল, রুবেল ঠাকুর, জসীমউদ্দীন সহ গফরগাঁও বাজারের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন- বাজুসের সভাপতি সায়েম
সোবহান তানভীর একজন আলোকিত ‌মানুষ। তাঁরই নেতৃত্বে বাংলাদেশে জুয়েলারি ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি জুয়েলারি ব্যবসার নেতিবাচক ধারণাকে ইতিবাচক ধারণায় রূপ দিতে চান। এসবই সম্ভব হয়েছে বর্তমান সভাপতি যোগ্য নেতৃত্বের কারণে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!