ভালুকায় বন্ধ কারখানার তুলার গোডাউনে আগুণ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বন্ধ কারখানার একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০০ বেল পুড়ে গিয়ে অন্তত ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে মিল কর্তৃপক্ষের দাবি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার শেফার্ড গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান ফেন্সি ইয়ার্ণ লিমিটেডের তুলার গোডাউনে।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় ভালুকা পৌরসভার কাঠালী এলাকায় অবস্থিত শেফার্ড গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান বন্ধ থাকা ফেন্সি ইয়ার্ণ লিমিটেডের তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভালুকা ফায়ারসার্ভিসের দু’টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু আগুণ নিয়ন্ত্রণ করতে না পারায় পর্যাক্রমে ময়মনসিংহ সদর, ত্রিশাল, কৃষি বিশ্ববিদ্যালয়, গফরগাঁও ও শ্রীপুর ইউনিট যোগ দেয়। শনিবার ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ১০ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
শেফার্ড গ্রæপের জেনারেল ম্যানেজার (জিএম) মোখলেছুর রহমান জানান, কারখানাটি তাইওয়ান-বাংলাদেশ যৌথভাবে পরিচালিত হচ্ছে। এ কোম্পানির উৎপাদিত পণ্য সম্পূর্ণ বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। সম্প্রতি ব্রাজিল থেকে ৪০০ বেল তুলা আমদানী করে ওই গোডাউনে রাখা হয়েছিলো। তাদের কারখানাটি বন্ধ ছিলো। বন্ধ কারখানার তুলার গোডাউনে কিভাবে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তা বলা যাচ্ছেনা। অগ্নিকান্ডে প্রায় সবগুলো বেল পুড়ে গেছে। এমনকি বেশ কিছু মেশিনারী যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। এতে তাদের প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, কি কারণে বা কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে, এমনকি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!