রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন পরিষদের ১৭৪ জন উপকারভোগীর মাঝে ভিজিডির কার্ডের চাল বিতরণের উদ্বোধন করেন অত্র ইউপির চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম।
গত বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ভিজিডির চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি উদ্দোক্তা মোতাসিম বিল্লাহ, ইউপি সদস্য মোবারক হোসেন দুলাল, মুঞ্জুর, আব্দুল মালেক, আবু রায়হান, সোহেল, পারভেজ, মহিলা ইউপি সদস্য রোকেয়া, শাহানাজ পারভীন, শিল্পী আক্তার, আওয়ামীলীগ নেতা নূরে আলম সিদ্দিকীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রমূখ।