গফরগাঁওয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ স্বেচ্ছাসেবকদল নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ।

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পাগলা থানা স্বেচ্ছাসেবকদল নেতা নবী হোসেনকে (৩০)     বিএনপি কর্মীরা ছিনিয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।   মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের নলচিড়া পালের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার পর থেকে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা যায়, উপজেলার পাগলা থানার এসআই মদন সিং এর নেতৃত্বে একদল পুলিশ পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে সময় পুলিশ একাধিক মামলার আাসামী পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন- আহবায়ক নবী হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে স্থানীয় নলচিড়া পালের বাজারে নিয়ে আসে পুলিশ। এসময় স্থানীয় বিএনপির কর্মীরা পুলিশকে ঘেরাও করে। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ স্বেচ্ছাসেবক দল নেতা নবী হোসেনকে ছিনিয়ে নেয়। এসময় হামলায় পাগলা থানার এসআই মদন সিং আহত হয়।

পাগলা থানার ওসি রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!