রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার তিন মাদক ব্যবসায়ীকে ১১৯ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীনের সার্বিক দিক নির্দেশনায় ওসির নেতৃত্বের পুলিশের একটি দল
মাদক বিরোধী ও উদ্ধার অভিযান পরিচালনা করে ৩ জন নিয়মিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ বলেন, নিয়মিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার পূর্বক ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।