ভালুকায় জবরদখল বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে ধামশুর মৌজার ৯৭৮ দাগে জবর দখলীকৃত বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হয়েছে।

রবিবার (২৫জুন) সকাল থেকে হবিরবাড়ী বনবিটের বিট কর্মকর্তার নেতৃত্বে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন ময়মনসিংহ বনবিভাগের সহকারী বনসংরক্ষক ভালুকা জোন (এসিএফ), হারুন অর-রশিদ, এ সময় হবিরবাড়ী বিটও মেহেরা বাড়ী ক্যাম্পের সকল ফরেস্ট গার্ড (বনপ্রহরী) উপস্থিত ছিলেন। হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান বলেন ধামশুর মৌজার ৯৭৮ দাগে মোট ভূমি ১১.৫৪ শতাংশ এর মধ্যে বনভূমি ৮.৬০ যার সবটুকুই জনৈক শামীম চৌধুরী দীর্ঘদিন যাবৎ জবর দখল করে রেখেছিল, আমরা জবরদখল কৃত সম্পর্ন ভূমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপন করছি, ময়মনসিংহ বনবিভাগের সহকারী বনসংরক্ষক ভালুকা জোন (এসিএফ), হারুন অর-রশিদ বলেন এ বছর ৫০ হেক্টর বনভূমিতে চারা রোপন করা হবে। আমাদের এই জবরদখল উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। পর্যায় ক্রমে জবর দখলীকৃত বনভূমি উদ্ধার করে সামাজিক বনায়ন করা হবে। অপর দিকে উপজেলার পাড়াগাও মৌজার ৪৮৩ দাগে ডিবিএল কোম্পানির জবরদখলীয় বনভূমিতে ও চারা রোপন করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!