নান্দাইল পৌরসভার একাউন্টস অফিসারের বাবার ইন্তেকাল

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার একাউন্টস অফিসার আনোয়ারুল কবিরের বাবা আশরাফ হোসেন সরকার (৯৫) গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বাদ এশা মরহুমের গ্রামের বাড়ি গফরগাঁও উপজেলার চরমছলন্দ মাইজপাড়া বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নান্দাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূইয়া, গণতান্ত্রিক ইসলামিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মাওলানা আানিসুর রহমান শেখসহ অসংখ্য মুসল্লীরা উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!