রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সকালে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মধ্য বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, নাজমুল হক ঢালী, সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মতিউর রহমান বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন রিপন প্রমুখ।
পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।