স্টাফ রিপোর্টা , দিগন্তবার্তা ডটকম।।
শৈশব থেকেই মা-বাবা হারা। খুব কষ্টে মাদরাসায় লেখাপড়া করেছেন। পড়ালেখা শেষ করে চাকরিও শুরু করলেন এবং কিছু দিন পর বাঁধলেন সংসার। স্ত্রীকে নিয়ে কেবলমাত্র সুখের ছোঁয়া পেতে শুরু করেছেন। এরমধ্যেই জীবনে নেমে এলো গভীরতম ঘোর অমানিশা।
বলছিলাম- মাওলানা আলাউদ্দিনের কথা। তিনি সাভারের উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসায় চাকরি করছিলেন। কিন্তু এরই মধ্যে তার দু’টো কিডনিই নষ্ট হয়ে যায়। চিকিৎসক জানিয়েছেন, মাওলানা আলাউদ্দিনের দু’টো কিডনিই অকেজো। তার দ্রুত অপারেশন জরুরি।
উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা হেদায়াতুল্লাহ আরমান জানালেন, মাওলানা আলাউদ্দিনের আসলে আপন বলতে কেউ নেই। এর ভেতর গত বেশ কিছু দিন ধরে ডায়ালাইসিস করাতে করাতে তিনি একেবারে নিঃস্ব। কিডনিতে পাথর জমায় এখন আর ডায়ালাইসিসও করা যাচ্ছে না। শিগগির-ই অপারেশন প্রয়োজন।
মাওলানা হেদায়াতুল্লাহ আরমান বলেন, আমরা মাদরাসা ও ব্যক্তিগত উদ্যোগে বেশকিছু টাকা জোগাড় করেছিলাম, ওটা শেষ। এখন তার অপারেশনের জন্য লাখের ওপরে টাকার দরকার। এই মুহূর্তে সমাজের বিত্তশালীরা যদি তার পাশে দাঁড়ান, হয়ত তিন ফের স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। নইলে তার যে স্বাস্থ্য পরিস্থিতি, ঠিকঠাক চিকিৎসা না করালে হয়ত তিনি আর খুব বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। তাই আমি দানশীল ব্যক্তিবর্গের প্রতি তাকে সহযোগিতার আবেদন করছি।
মাওলানা আলাউদ্দিনের জন্য সাহায্য পাঠাতে চাইলে মাওলানা হেদায়াতুল্লাহর এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন- 01993983906 (নগদ)।