ইসলামিক কনফারেন্সে অংশগ্রহণ করতে লন্ডন গেলেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব

শেয়ার করুন :

মুহাম্মদুল্লাহ।।

বেশ কয়েকটি ইসলামিক কনফারেন্সে কুরআন তিলাওয়াত করতে লন্ডন গিয়েছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। রবিবার (১৮ জুন) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশত্যাগ করে বাংলাদেশ সময় রাত ৯ টায় তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান।

বিশ্বজয়ী এই হাফেজের ম্যানেজার হাফেজ ইসমাইল জানিয়েছেন, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তিনি প্রায় ১০ দিন অবস্থান করবেন। এই সময় আই.ও.এন টিভি আয়োজিত ইসলামিক কনফারেন্সে তিনি কুরআন তিলাওয়াত করবেন। উক্ত কনফারেন্সে ইসলামিক স্কলার হিসেবে উপস্থিত থাকবেন ড.এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

এর আগে তিনি যুক্তরাজ্যে দুই বছর তারাবির নামাজ পড়িয়েছেন। এবং আমেরিকা নিউইয়র্কের বাইতুল জান্নাহ জামে মসজিদে তারাবীর নামাজের ইমামতি করেছেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *