গফরগাঁওয়ের পাগলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
পাগলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ এর দিকনির্দেশনায় একদল পুলিশফোর্স গত শনিবার গভীররাতে পাশ্ববর্তী ভালুকা উপজেলার মাষ্টারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পারিবারিক মামলার তিনমাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আতিকুল ইসলাম (৩৯) কে গ্রেফতার করে। সে মশাখালী ইউনিয়নের বাইল্যা গ্রামের সিরাজুল হকের ছেলে। বিজ্ঞ আদালতে সাজা প্রদানের পর থেকে সে পলাতক অবস্থায় ছিলেন।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে রোববার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *