পাগলায় মাদক কারবারিসহ তিনজন গ্রেফতার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানায় পৃথক অভিযানে এক মাদক কারবারিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পাগলা থানার ওসি রাজু আহাম্মদ জানান, একাধিক মাদক মামলার একজন, নিয়মিত মামলার একজন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। এই তিন আসামিকে আজ শনিবার (১৭ জুন) দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *