গফরগাঁওয়ে ভাসুরের নির্যাতনে হাসপাতালে ছোটভাইয়ের স্ত্রী

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায়
ভাসুরের নির্যাতনের ছোটভাইয়ের স্ত্রী মর্জিনা আক্তার(২৪) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ন্যায় বিচারের দাবীতে তার স্বামী গফরগাঁও থানায় অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকন্দ গ্রামের শহর আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন বিভিন্ন ফার্নিচারের দোকানে কাঠ মিস্ত্রি কাজ করে। তার স্ত্রী মর্জিনা আক্তার সারাদিন বাড়িতে একা থাকতো। এ সুযোগে তার উপর ভাসুর মোঃ জহিরুলের কু-নজর পড়ে। প্রায়ই তাকে কু- প্রস্তাব দেয়। এতে মর্জিনা আক্তার রাজি না হওয়ায় মানুষিক ও শারীরিকভাবে অত্যাচার নির্যাতন চালায় তার ভাসুর। গত বুধবার সকালে ফাঁকা ঘরে মর্জিনাকে একা পেয়ে ভাসুর মোঃ জহিরুল আবারও কু- প্রস্তাব দেয়। এসময় ভাসুরের স্ত্রী সেবিনা আক্তার (৩০) ও ছেলে রবিন মিয়া (১৮) ঘরে ভেতর প্রবেশ করে। এবং ক্ষিপ্ত হয়ে তারা মর্জিনার পরনের কাপড়চোপড় টেনে হেচড়ে ছিড়িয়া শ্লীলতাহানি করে এবং কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এক পর্যাায়ে জহিরুল তার স্ত্রী ও ছেলের সহযোগিতার মর্জিনাকে হত্যা উদ্দেশ্যে গলায় টিপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা চালায় এবং গলায় স্বর্ণের চেইন ছিনিয় নিয়ে যায়। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে পরর্বতীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *