রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সরকারী অভ্যস্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৩ সংগ্রহের লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়।
আজ বুধবার (৭ জুন) দুপুরে উপজেলা খাদ্য বিভাগ আয়োজনে গয়েশপুর খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আসাদুজ্জামান, খাদ্য পরির্দশক ও গয়েশপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোঃ ইলিয়াস কাঞ্চন, ডিলার আনিস আহম্মেদ প্রমূখ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩০ টাকা কেজি ধরে ধান ১ হাজার ৬৯৬ টন ত্রুয় করবে। ধান সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত।