গফরগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত পুলিশ সুপারের (গফরগাঁও সার্কেল) দিক নির্দেশনায় চুরি-ডাকাতির প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে গত শুক্রবার ভোররাতে বারবাড়ীয়া ইউনিয়নের বাড়ার মোড় এলাকা ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করে থানা পুলিশ। এসময় আটককৃত ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হলো- ১। মোঃ খোকন (৩২), পিতা-ইন্তাজ আলী, সাং-জন্মেজয় (০৪ নং ওয়ার্ড গফরগাঁও পৌরসভা), ২। সাহাব উদ্দিন (৪৩), পিতা মৃত-আঃ জব্বার, সাং-জালেশ্বর ৩। মোঃ রাজিব মিয়া (২৩), পিতা মৃত-চাঁন মিয়া, সাং-চারিপাড়া, গফরগাঁও উপজেলা। এছাড়াও পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক আরও ১ জন আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, আটককৃত
প্রত্যেক ডাকাতের বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, ডাকাতদেরকে গ্রেফতার করিয়া গফরগাঁও থানার মামলা নং-০১, তাং-০৩/০৬/২০২৩, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়েছে। পরে তিন ডাকাতসহ ৪ জন আসামীকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *