গফরগাঁওয়ে উদয়ন তরুণ সংঘের আলোচনা সভা ও কমিটি গঠন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের উদয়ন তরুণ সংঘের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার বিকাল ৪ টায় শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় সবুজ চত্বরে উদয়ন তরুণ সংঘের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন তরুণ সংঘের প্রধান উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন সফা।
আপনজন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সভাপতি মুজিবুর রহমান ফরহাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজ আল জুনায়েদ, মাসুদুল আল আজাদ, নাসির উদ্দীন ও নাজমুল হুদা প্রমুখ।
সভায় উদয়ন তরুণ সংঘের ২০২৩-২০২৪ ইং বছরের পরিচালনা পরিষদ কমিটি গঠন করা হয়। এতে পরিচালক নির্বাচিত হয়েছেন আশরাফুল আলম এবং উপ-পরিচালক নির্বাচিত হয়েছেন মাসুদুল আল আজাদ।
কমিটির সভাপতি-মফিজুল হক শাকিল, সাধারণ সম্পাদক -আব্ররার শাহরিয়ার জাকির, সাংগঠনিক সম্পাদক-জাকারিয়া সুবল, দপ্তর সম্পাদক-আহমেদ ফয়সাল, শিক্ষা বিষয়ক সম্পাদক-মিনহাজুল আবেদীন নান্নু, অর্থ সম্পাদক- মাহিম মন্ডলসহ ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *