গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান,  গফরগাঁও প্রতিনিধিঃ।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের কালাইরপাড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রুবেল মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) বিকালে গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালী এ তথ্য নিশ্চিত করেন।
নিহত রুবেল মিয়া কালাইরপাড় গ্রামের আবুল কালাম ওরফে কালু’র ছেলে।
জানা গেছে, শুক্রবার দুপুরে দিকে বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনাটি ঘটে। সে সময় রুবেল মিয়া নিজের বসত ঘরে জানালায় রং দেওয়ার জন্য ঘষামাজা কাজ করছিলেন। একপর্যায়ে ঘরের জানালায় উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত্যু ঘোষণা করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *