ময়মনসিংহে শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ মে) সকাল ৯ টায় ময়মনসিংহে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তীতে নগরীর তারেক স্মৃতি অডিটরিয়াম  আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। আলোচনা সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম,
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, এনডিসি, পিএসসি, ব্রিগেডিয়ার, ৭৭ পদাতিক ব্রিগেড, ময়মনসিংহ সেনানিবাস। ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *