রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের চাপায় মজিদা খাতুন (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছে। গতকাল
রোববার (২৮ মে) বিকালে গফরগাঁও টু ময়মনসিংহ সড়কে সালটিয়া ইউনিয়নের কালিরহাট এলাকায় এ ঘটনাটি ঘটে।
তিনি উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের পাকাটি গ্রামের হাসমত মিয়ার স্ত্রী।
জানা যায়, নিহত মজিদা খাতুন গফরগাঁও টু ময়মনসিংহ সড়কে সালটিয়া ইউনিয়নের কালিরহাট এলাকায় রাস্তার পার হওয়ায় সময় একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা এসে মৃত অবস্থায় দেখে গফরগাঁও থানা পুলিশে খবর দেয়। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত ঘোষনা করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ব্যাপারে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।