ভালুকায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দুই কেজি গাঁজাসহ সাধন চন্দ্র সরকার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ গতকাল সোমবার (২২ মে) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালীয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাধন চন্দ্র সরকার টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পরেশ চন্দ্র শীলের ছেলে। মাদক আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার (২৩ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বিক্রির জন্যে দুই কেজি গাঁজা নিয়ে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালীয়াপাড়া এলাকায় আসেন সাধন চন্দ্র সরকার। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এসআই আবদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক এবং তার নিকট থেকে ওই গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪০হাজার টাকা বলে জানা যায়।
ভালুকা মডেল থানার এসআই আবদুল করিম জানান, মামলা দিয়ে গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ী সাধন চন্দ্র সরকারকে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *