ভালুকায় একাধিক মামলা দিয়ে ব্যবসায়ীকে হয়রানীর অভিযোগ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় আসাদুল হক নামে এক মুদি ব্যবসায়ীকে একের পর এক মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ভালুকা প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভূক্তভোগী ওই ব্যক্তি সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।
ভূক্তভোগী ও হয়রানীর শিকার আসাদুল হক জানান, তিনি  পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত মোফাজ্জল হেসেনের ছেলে। তিনি এলাকার বড়চালা বাজারে দীর্ঘদিন ধরে শান্তিপূর্নভাবে মুদি ব্যবসা করে আসছেন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের আনোয়ার হেসেনের ছেলে শাওন ইসলাম রকি স্থানীয় রহমত আলীর বাসায় স্বপরিবারে ভাড়ায় থেকে একটি কারখানায় চাকরী করে আসছিলেন। সম্প্রতি এলাকার কতিপয় যুবকের সাথে রকির গোলযোগ হয় এবং ওই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা হয়। পরবর্তিতে ওই ঘটনার জের হিসেবে রকি তাকেসহ এলাকার কতিপয় যুবকের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় আরো দু’টি মিথ্যা মামলা দায়ের করেন। এমনকি ওই ব্যক্তি হুমকী প্রদান করছেন যে, তার অনেক ক্ষমতাধর লোক আছে এবং আরো মামলা দেয়া হবে। আসাদুল অভিযোগ করে বলেন, একটি ঘটনার জেরে ২৮ দিনের মাথায় থানায় তিনটি মামলা কিভাবে রুজু হয়? মামলার ভয়ে এখন অনেকেই এলাকা ছাড়া বলে তিনি দাবি করেন। ওইসকল হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে সংবাদপত্রে লেখনির মাধ্যমে তিনি সকালের সহযোগীতা কামনা করেন। সংবাদ সম্মেলনে আসাদুল হকের চাচাতো ভাই রাকিবুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *