“এবারের নির্বাচন হবে সন্ত্রাস,গুন্ডামী ও লুটতরাজের বিরুদ্ধে”..আল্লামা মামুনুল হক

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ ।।

এবারে নির্বাচন হবে সন্ত্রাস এবং গুন্ডামির ও লুটতরাজের বিরুদ্ধে। ময়মনসিংহের তারাকান্দায় এমন মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় লালদীঘি খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনীয় জনসভায় উপরোক্ত কথা বলেন আল্লামা মামুনুল হক ।

ময়মনসিংহ-২ (ফুলপুর -তারাকান্দা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের দুইটা সমস্যা ৫৪ বছর ধরে আসন গেড়ে বসে আছে। আমি এটাকে বলি দুইটা ভূত। এই দুইটা বুথ হল সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত। সন্ত্রাস এবং গুন্ডামির উপর ভর করে ক্ষমতায় যাওয়ার পর তাদের কাঁধে চড়ে আরেকটি ভূত। সেই ভূতের নাম হল দুর্নীতি এবং লুটপাট তন্ত্র। বিগত ৫৪ বছর ধরে গুন্ডামি আর দুর্নীতির দুষ্ট তন্ত্র মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৪ বছর পর্যন্ত এদেশের মানুষ দেখেছে শাসকের রং বদলানো, দেখেছে শাসকের বংশ পরিচয় পরিবর্তন হয়েছে। ভিনদেশী শাসক থেকে দেশীয় শাসকের পরিবর্তন হয়েছে, শোষণের পরিবর্তন হয় নাই। জুলুমের পরিবর্তন হয় নাই, বৈষম্যের পরিবর্তন হয় নাই। আগে জুলুম করত ভিনদেশীরা। ৭১ পর থেকে জুলুম আর শোষণ করেছে দেশীয় শাসকেরা। শাসনের নামে শোষণ আর ক্ষমতার নামে বৈষম্যের যাঁতাকলে নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার নিয়ে নির্মম পরিহাস করতে শুরু করল দেয়ালে পিঠ ঠেকে গেলো তখন এদেশের বাংলার দামাল ছেলেরা ২৪এর ৫ই আগস্ট বিপ্লবের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখল। ২৪ এর আন্দোলন দেড় হাজারের বেশি মানুষ শাহাদাত বরণ করেছে । লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। কিন্তু আবার একদল মানুষ স্বৈরতন্ত্র ফেসিবাদের ফিরিয়ে আনতে বন্দোবস্ত করছে। তাই সেই রাজনীতির দুই পুরনো ভূত কাদ থেকে নামাতে হবে। তাই এবারে নির্বাচন হবে সন্ত্রাসী এবং গুন্ডামি ও লুটতরাজের বিরুদ্ধে।

নির্বাচনীয় জনসভা শেষে ময়মনসিংহ ২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি মাহমুদুল্লাহ হাতে রিক্স প্রতীক তুলে দেন এবং আগামী ১২ তারিখে নির্বাচনে রিক্সা প্রতীক বিজয়ী করতে আহ্বান জানান।

অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিসি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, ‌ বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সহ প্রশিক্ষক মুক্তির নূর মোহাম্মদ সাজিজ, এছাড়াও জামাত ইসলামের মাওলানা মোজাম্মেল হক আসাদ, আনোয়ার হোসেন সুজন সহ ১১দলীয় জুটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *