রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তায় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী গফরগাঁও পৌর প্রশাসনের উদ্যোগে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা এম. এন আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় পৌরশহরের পৌর পার্ক থেকে স্টেডিয়ামের পাশের রাস্তা, স্টেডিয়ামের পাশ হতে আব্দুল ব্যাপারী রোড হয়ে স্টেশন মোড়
ও শেডের সামনে অবৈধ মুরগি পট্টির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন গফরগাঁও থানার পুলিশ টিম ও গ্রাম পুলিশ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মকর্তা- কর্মচারী, পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
####