প্রকাশিত হয়েছেঃ মে ১৪, ২০২৩ সময়ঃ ৩:৪৭ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহর ভালুকায় উম্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধিনে এসএসসি পরীক্ষায় দুই বন্ধুকে প্রক্সি দিতে এসে এক বছরের সাজা নিয়ে জেলে যেতে হলো অপর দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার হাজিরবাজার এলাকায় অবস্থিত রহমতে আলম একাডেমী পরীক্ষা কেন্দ্রে। দন্ডপ্রাপ্তরা হলো, উপজলার মেহেরাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে পলাশ মিয়া (২৪) ও একই গ্রামের মাসুদ রানার ছেলে কামরুল ইসলাম (২৫)।
স্থানীয় সূত্র জানা যায়, শনিবার ছিলো উম্মুক্ত বিশ^বিদ্যালয়ের অধিনে উপজেলার হাজিরবাজার এলাকায় অবস্থিত রহমতে আলম একাডেমী পরীক্ষা কেন্দ্রে এসএসসি ভূগোল ও পরিবেশ পরীক্ষা। ওই কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন উপজলার মেহেরাবাড়ি গ্রামের মুমিন হাসান ও সিদ্দিকুর রহমান। কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ না করে মুমিনের পরিবর্তে পলাশ মিয়া ও সিদ্দিুকুর রহমানের পরিবর্তে কামরুল প্রক্সি পরীক্ষা দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাটি জানতে পেরে কক্ষ পরিদর্শক ওই প্রতিষ্ঠানের শিক্ষক আরিফুর রহমান তাদের কাছে প্রবেশপত্র দেখতে চান। এ সময় তারা প্রবেশপত্র দেখাতে অপারগতা প্রকাশ করলে দুই যুবককে আটক করে অফিস কক্ষে নিয়ে যান। কামরুল ইসলাম ভালুকা সরকারী কলেজ ও পলাশ মিয়া গাজীপুরের শ্রীপুর আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেনী ছাত্র।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি উপজেলা তাৎক্ষনিক নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। পরে ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিবার্হী অফিসার মো: এরশাদুল আহমেদ ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রক্সি পরীক্ষার্থী পলাশ মিয়া ও কামরুল ইসলামকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ভ্রাম্যমান আদালতে কারাদন্ডপ্রাপ্ত দুই যুবককে শনিবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

