গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ী এবং ঘাগড়া গ্রাম থেকে পুলিশ আইনে দুই আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ঘটনায় দিন রাতে পুলিশ পোড়াবাড়িয়া গ্রামের মৃত আঃ সামাদের ছেলে মোবারক হোসেন (৩৫)ও মৃত আঃ রহমানের ছেলে আরিফুজ্জামান ওরফে রাজা খান (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে অভিযান চালিয়ে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও পুলিশ আইনে ঘাগড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে মোঃ সাদ্দাম (২৮) ও মৃত আঃ জব্বারের ছেলে মোঃ আনিছ (২৭) কে ওই গ্রাম থেকে গ্রেফতার করেছে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, গ্রেফতারকৃত
২ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে ৪ আসামিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *