রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন আয়োজনে অসহায়, দুস্থ ও গরিব পরিবারের মধ্যে যাকাতের টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে সরকারি যাকাত ফান্ড হতে উপজেলার ২১ জন অসহায়, দুস্থ ও গরিব পরিবারকে নগদ ৬ হাজার টাকা করে মোট ১ লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। এসময় উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ইমদাদুল হক সহ আলেম উলামাগণ উপস্থিত ছিলেন।