ভালুকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল লতিফ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার খোলাবাড়ি গ্রামে। নিহত আব্দুল লতিফ ওই  গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার উথুরা ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল লতিফ বাড়ির কাছে একটি জলাশয়ে মাছ ধরতে পানি নিষ্কাশনের জন্য বাড়ি থেকে অবৈধ বিদ্যুৎ লাইন নিয়ে মটর স্থাপন করতে যান। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *