ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশা চালক খুন

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।

ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫) ও একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)।

শনিবার ঈদের দিন ভোরে নগরীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে এসব ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, ঈদের আগের দিন সারা রাত অটোরিকশা চালিয়েছেন সাদেক আলী ও হাবিবুর রহমান। ভোরে একই ছিনতাইকারী দল গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *