রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন বহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বিএনপি নেতা ও সাবেক মেম্বার লাইছ উদ্দিন (৭৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ঈদের দিন সকাল সাড়ে ৯টায় চর শাঁখচূড়া গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বহ্মপুত্র নদে এ ঘটনাটি
ঘটে।
নিহতের ছেলে জেলা যুবদল নেতা মাইদুল ইসলাম রিপন জানান, ঈদের জামাত পড়ার জন্য বাবা লাইছ উদ্দিন গোসল করতে বাড়ির পাশে বহ্মপুত্র নদের গোসল করতে যায়। গোসল করার সময় তিনি স্টোক করে পানিতে ডুবে যায় এবং তার মৃত্যু হয়। বিএনপির নেতা লাইছ উদ্দিনের মর্মান্তিক মৃত্যু খবর শুনে তার লাশ এক নজর দেখতে বাড়িতে ছুটে আসেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট আল ফাত্তাহ খান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজিম উদ্দিন আজিম, দলীয় নেতা-কর্মী সহ বিভিন্ন এলাকায় শত শত নারী-পুরুষ। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তার জানাজা নামাজ বাদ আছর চরশাঁখচূড়া লাজিম সরকার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, চার পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।