রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে বাঙালী সংস্কৃতির ধারক ও বাহক পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে গফরগাঁও উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রাটি জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সালটিয়া বটতলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বর্ষবরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ভ‚ইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, সমবায় অফিসার মীর মোঃ কাশেম, পাট উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকাগণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও পৌরশহরে গো-হাটা মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে বসছে বৈশাখী মেলা।