রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে সাধধারণ সদস্য পদে মোছাঃ হেনা আক্তার (ফুটবল প্রতিক) নির্বাচিত হয়েছেন।
উপজেলার গফরগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮:৩০ থেকে বিকাল ৪:৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ডাঃ মোঃ আরিফুল ইসলাম।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৩১৩৩ জন। পুরুষ ভোটার ১৫৯৮ জন ও মহিলা ভোটার ১৫৩৫ জন। এর মধ্যে উপস্থিত ভোটার সংখ্যা ১৭৪০ ও অনুপস্থিত ভোটার সংখ্যা ১৬৩৩। নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে মোছাঃ হেনা আক্তার ফুটবল প্রতিকে ৭৪৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তিনি এ ওয়ার্ডের বর্তমান সদস্য প্রয়াত আজিজুল হকের স্ত্রী। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আজিজ আপেল প্রতিকে ৪৯৬ ভোট পেয়েছেন। অপর দুই প্রার্থী জয়নাল আবেদীন মোরগ প্রতিকে ৩১০ ভোট ও মোসাঃ নাদিরা বেগম তালা প্রতিকে ২০০ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, এই ওয়ার্ডের বর্তমান সদস্য আজিজুল হক এর মৃত্যুতে পদটি শূন্য হয়।