গফরগাঁওয়ে চরশাঁখচূড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে চরশাঁখচুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার দুপুরে ওই বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও এসএমসি কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সবুজ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারি শিক্ষক রাসেল আহম্মেদ ও সাইদা আক্তার মিথুন প্রমুখ।
এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকগণ মত বিনিময় করেন। এ সময় চরশাঁখচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, এসএমসি কমিটির সদস্যগণ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *