গফরগাঁওয়ে বিভিন্ন দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সোমবার (১৩ মার্চ) সকালে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় ইউএনও মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সমবায় অফিসার মোঃ মীর কাসেম, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, ইউপি চেয়ারম্যান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *