গফরগাঁওয়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষপানে রেখা (৪০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ঘটনাটি গতকাল শুক্রবার (১০ মার্চ) দুপুরে বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া এলাকায় ঘটে। রেখা ওই এলাকায় মোঃ বুলবুলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রেখা দুই ছেলে মেয়ে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন। শুক্রবার দুপুরে পারিবারিক কলহ কারণে নিজ ঘরে সে বিষপান করে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ পাঠায়। পরে ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে দিকে গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে। এবং লাশ জেলা মর্গে পাঠানা হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ রেখার আত্মহত্যার বিষয়টির সত্যতা স্বীকার করেন বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে ।##

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *